
মো:জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধ।
সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য গণমানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেবের ইমেজ ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের ফেক আইডিতে ভিত্তিহীন তথ্য ও মনগড়া অভিযোগের গুজব ছড়াচ্ছে।
ভোলা ০২ এর সাধারণ জনগন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি এ ধরণের বিবেকবর্জিত ও জ্ঞানহীন মূর্খদের স্পষ্ট ভাষায় বলতে চাই,এসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে গণমানুষের নেতা মাননিয় সংসদ সদস্য আলহাজ্ব ইব্রাহিমের আকাশচুম্বী জনপ্রিয়তা কখনো হ্রাস করতে পারবে না।