
মো:জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার,পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
৩১/১২/২৫ তারিখ ভোর রাত্র অনুমান ০৪:১৩ ঘটিকার সময় বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকঢোষ ৮নং ওয়ার্ডস্থ মোঃ জালাল আহম্মেদ (৭৩) এর বসত বিল্ডিং অজ্ঞাতনামা ০৫/০৭ জন ডাকাত অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে কানের ধুল ৩ জোড়া, ১৮ আনা, স্বর্নের চুরি ৬ আনা, রুপার চেইন ৮ আনাসহ নগর ৩,১৭,০০০/-(তিন লক্ষ সতের হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় ভোলা এর বোরহানউদ্দিন থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৭৪, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; সময়- ২১:০৫ ধারা- 395/397 পেনাল কোড রুজু হওয়ার পর ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার সক্রিয় নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহার নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বোরহানউদ্দিন থানাধীন ৮নং ওয়ার্ডের পদ্মমনসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রেক্ষিতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী মোঃ নুরে আলম (৩৬)’কে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ্য সোর্সের নিয়োগ করে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকডোষ ০৮নং ওয়ার্ডস্থ সরকারি আবাসন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম: ১.মো: নুরে আলম (৩৬), পিতা- মৃত আবুল কালাম মাঝি, সাং- ফুলকাচিয়া ০৬নং ওয়ার্ড, কাচিয়া ইউপি,থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা।
প্রকাশ থাকে যে- থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করিয়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা বোরহানউদ্দিন থানার,এফআইআর নং-৫, তারিখ- ১৬ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৬৩, ধারা- 380 পেনাল কোড, মামলায় তদন্তে সন্দিগ্ধ - চার্জশীট :-৪২ পাওয়া যায়।উক্ত মামলায় আসামী পরোয়ানাভুক্ত আসামী।
গ্রেফতারকৃত আসামী ১. মো: নুরে আলম (৩৬) কে ভোলা এর বোরহানউদ্দিন থানার,এফআইআর নং-১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৭৪, ধারা- 395/397 পেনাল কোড মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে