রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ ৪১তম ও ৪৩ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষা সফর ভোলায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক মোঃ জুয়েল মাষ্টারের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা কেন??? গনমাধ্যম কর্মীরা দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই প্রথমে হুমকি তারপর মিথ্যা মামলা সবশেষে মৃত্যু!!!!!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

 

মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ভোলা জেলার গজনবী স্টেডিয়ামে এক বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীতের সুরলহরীর সাথে জাতীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ভোলার জেলা প্রশাসক জনাব ডঃ শামীম রহমান। একই সাথে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। মনোজ্ঞ এই কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ দলগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইব্রাহিম, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আর আই (পুলিশ লাইন্স), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে, বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin