শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত! ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার

ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত!

মোঃ জুয়েল মাষ্টার।
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

মো:-জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি :

শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাজারে বিক্ষোভ এবং দলীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীরের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

‎দলীয় সূত্রে জানা যায়,গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপি স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করে।

আলমগীরের সমর্থকদের দাবি,মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ ওই ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে,পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে গোলাম কবির স্বপন বলেন,আমার সমর্থকদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার জানান,দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ এড়াতে দৌলতখান বাজার ও দলীয় কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin