শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন জেলেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩১১ Time View

মো.জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি ।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে অনেক আশা ভরসা নিয়ে নদীতে ইলিশ শিকারে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়ে তীরে ফিরছে ভোলার প্রায় ২ লক্ষাধিক জেলে। অভিযানের ২২ দিন ধারদেনা করে সংসার চালালেও আশা ছিল নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে এবং সেই টাকা দিয়ে ধার দেনা শোধ করবে। কিন্তু নিষেধাজ্ঞা শেষে কাঙ্খিত সেই ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা তাই এখন চরম দুঃশ্চিন্তায় ও হতাশায় পড়েছেন তারা। অনেক আশা নিয়ে বাজার সদাই ও ইঞ্জিনের তেল সহ কয়েক হাজার টাকার বাজার করে ইলিশ শিকারি নেমেছেন ছেলেরা। অথচ এখন সেই বাজারের খরচও না ওঠায় নদী বিমুখ হয়ে পড়ছেন অনেক জেলে। আড়ৎতে ইলিশের সরবরাহ কম থাকায় মোকামের দাদন নিয়ে চিন্তিত আড়ৎদাররাও।

সরেজমিনে ভোলার মেঘনা-তেতুলিয়ার বিভিন্ন এলাকা ও কয়েকটি মাছঘাট ঘুরে দেখা গেছে, জেলেরা নদীতে ইলিশ শিকারে নেমেছেন। আবার কেউ কেউ ইলিশ বিক্রির জন্য ঘাটের আড়ৎ গুলোতে নিয়ে আসছেন। আড়তে ইলিশ বিক্রির পর খরচের হিসেব মেলাতে গিয়েই তাদের মাথায় হাত। কারো ট্রলারের তেলের খরচই ওঠেনি, আবার কেউ ভাগে পেয়েছেন মাত্র ১০০ থেকে ১৫০ টাকা।

৮ জন মাঝি মাল্লা সহ মেঘনায় ইলিশ শিকারে গিয়েছেন মুনছুর মাঝি। তিনি বলেন, অভিযান শেষে আমরা ধারদেনা হইয়া আসছি নদীতে মাছ ধরতে। নদীতে এখন মাছ কম। নিজেরাই চলাফেরা করতে কষ্ট। আগামী দিনে কিভাবে চলব আল্লাহই ভালো জানে।

ভোলার খাল মাছ ঘাট এলাকার ইসমাইল মাঝি বলেন, রাত থেকে দুপুর পর্যন্ত ৩ খেও জাল বাইছি। মাছ পাইনি বললেই চলে। মনে করছি বড় বড় ইলিশ মাছ পাব। বিগত দিনের দেনা তো আছেই। আশা করছিলাম ইলিশ মাছ ধইরা দেনা পরিশোধ করব। মোট ৭ টা ইলিশ পাইছি, মাত্র ১১৫০ টাকা বিক্রি হইছে।

বিল্লাল মাঝি বলেন, রাতে গাঙ্গে গিয়ে দুপুর বেলায় আসছি। ঘাটে মাছ বিক্রি ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin