শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলা বোরহানউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়নে প্রকাশ্য ইয়াবা বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৭ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রকাশ্য ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি করছে মাদকের ডিলার নুরনবী। কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ’র ছেলে নুরনবীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। নূরনবী আদালত থেকে জামিনে এসে ফের ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি শুরু করেছে ।এতে হুমকির মুখে রয়েছে কাচিয়া ইউনিয়নের যুবসমাজ। মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক ক্রয় করেন জ্বীন প্রতারক চক্রটি। রাতে মোবাইল ফোনে জ্বীনের বাদশা সেজে প্রতারনা করতে সজাগ থাকতে মাদক সেবন করেন,জ্বীন প্রতারক চক্র গুলো। ইয়াবাসহ মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে জ্বীন প্রতারক চক্রের সদস্যরা প্রকাশ্য ইয়াবা ক্রয় কতে দেখা যায়, এমন একটি ভিডিও ফুটেজ এসেছে গণমাধ্যমকর্মীদের হাতে। নুরনবী একটি ছোট মিনি ব্যাগ থেকে পলিথিন মোড়ানো অনেকগুলো ইয়াবা থেকে কয়েক পিচ ইয়াবা ক্রেতাকে দিচ্ছেন । একই সাথে তার ভাই সবুজকে ইয়াবা সেবন করতে দেখা যায় ওই ভিডিওতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।
ইয়াবার ডিলার নুরনবী ও তার ভাই সবুজকে আইনের আওতায় আনার জন্য কমেন্টে করে দাবী জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারীরা। একই সাথে কাচিয়া ইউনিয়নে জ্বীনের বাদশা সেজে প্রতারক চক্র গুলোকে আইনের আওতায় আনার দাবী জানান ফেইসবুক ব্যবহার কারীরা।
স্থানীয়রা জানান, নুরনবীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের ডিলার হিসেবে ব্যাপক পরিচিত তিনি। জেল হাজত থেকে জামিনে এসে এলাকায় আবার মাদক বিক্রি শুরু করেছে। নুরনবী জ্বীনের বাদশা সেজে প্রতারণাকারীদের কাছে ইয়াবা বিক্রি করছে । তবে এলাকায় মাদকের ছড়াছড়ি হওয়ায় যুব সমাজ হুমকির মুখে রয়েছে।
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানও চলমান রয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের বিষয়ে কোন আপোষ নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin