সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

ভোলায় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ,পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৯ Time View

 

মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।

আজ(২৭ জানুয়ারি) বোরহানউদ্দিন বাজারে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস (৫৫), পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা, ভোলা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান (৩৫), পিতা: মো. আলমগীর, কুতুবা, ৬নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান জানান, ভবিষ্যতে জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin