শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

নির্বাচন ডিসেম্বর বা এপ্রিলে হোক বিএনপি প্রস্তুত: আলহাজ্ব হাফিজ হাফিজ ইব্রাহিম

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৯ Time View

 

মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সম্ভবত নির্বাচনের তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠকে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে বা এপ্রিলে হতে পারে। জাতীয় নির্বাচন যে সময়ই হোক না কেন!আমরা প্রস্তুত। বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের হাতে প্রচার পত্র পৌঁছে দিচ্ছেন।

গত ১১/০৫/২০২৫ ইং রোজ বুধবার বিকেলে ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটরিয়ামে উপজেলা শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলায় অনেক স্কুল কলেজ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় হাসপাতাল ও রাস্তা ঘাটের মেরামত সহ নদী ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন করেছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনি, দৌলতখান -বোরহানউদ্দিনে এলাকায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে,যুবকদের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান(সাজু), পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন (বাবুল), উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান (লিটন), কৃষক দলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন মাস্টার, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin