রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ ৪১তম ও ৪৩ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষা সফর ভোলায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম!

মোঃ জুয়েল মাষ্টার।
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

 

ভোলা শিবপুরে ইউনিয়নে  গত শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে শরীফ সরদার বাড়িতে এক ওমান প্রবাসীর স্ত্রীকে নিহত গৃহবধূ নাসিমা বেগম (৪০)কে ধর্ষণের চেষ্টা এবং পরে কুপিয়ে হত্যা ও আট বছরের শিশু সন্তানকে জখম এর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে,রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নাসিমাকে ধর্ষণের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে  কুপিয়ে হত্যা করে। এ সময় তার ছেলে আবির (৮) ঘটনাটি দেখে ফেললে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে শিশুটি ভোরে প্রতিবেশীদের খবর দেয়।বর্তমানে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শিশু আবিরের দাবি, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে জড়িত একজন হামলায় অংশ নেয়। তবে এই অভিযোগ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিবারটির কারও সঙ্গে বড় ধরনের শত্রুতার তথ্য জানা যায়নি, ফলে ঘটনাটি রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে।

ভোলা সদর থানার পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin