বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা!

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৬ Time View

 

মো:জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধ।

ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০২ মে ২০২৬ তারিখে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদক বিরোধী অভিযানে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩৮) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বিকাল ৫টা ৫ মিনিটে একই এলাকার ল্যাংড়ার পুল থেকে লেবুকাটা সড়কে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ শামিম (১৯) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin