সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৬৯ Time View

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। এ মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। সেই গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে দেখা যাচ্ছে। অমানবিক এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করলেন মেহজাবীন চৌধুরী। অমানবিক এ ঘটনা নিয়ে তিনি লিখেছেন, ‘এ ছবিটি কয়েক দিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’ মেহজাবীনের পোস্ট করা দুটি ছবির একটিতে লেখা, ‘বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর। সচেতন করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।’ যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী। প্রয়োজনে বোঝাপড়ার কথাও বলেন। মেহজাবীন বলেন, ‘তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’ অনলাইনে প্রায়ই মানুষ ভান করে। যা প্রকাশ করে তা সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় কথার চেয়ে এই অভিনেত্রী বিশ্বাস করেন কাজই বেশি শক্তিশালী। ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।’ বলেন মেহজাবীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin