সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ Time View

 

চুনারুঘাট প্রতিনিধি:

চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার( ভূমি)মাহবুব আলম মাহবুব এসময় তাকে সহযোগিতা করেন চুনারঘাট থানা পুলিশের একটি টিম।

সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকার প্রভাবশালী মোঃ ফরহাদ উদ্দিন রুমি গংরা উবাহাটা মৌজার খাস খতিয়ানে আনুমানিক ২০ফুট রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করে।

তফসিলি ভূমি উবাহাটা মৌজার এস, এ দাগ নং-১৫১৫,হালে ১৫৮৮ ইহাতে ১২শতক ভূমির মালিক মোঃ বাবু মিয়ার ভূমির সম্মুখ ভাগে দখলকৃত ২০ ফুট রাস্তা। যার বিরুদ্ধে উল্লেখিত ১২ শতক ভূমির মালিক মৃত আব্দুল কাদিরের পুত্র একই এলাকার মোঃ বাবু মিয়া গত ৬/১২/২৩ইংরেজি তারিখে মোঃ ফরহাদ উদ্দিন রুমি গংদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জে মামলায় দায়ের করেন। যার মিস মামলা নম্বর -০৩/২০২৪(চুনা) এর গত ২১/০৫/২০২৪ ইং অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত ১ম পক্ষ মোঃ বাবু মিয়ার পক্ষে আদেশ প্রদান করেন।
এবং উক্ত স্থাপনা উচ্ছেদের আদেশ দেন আদালত।

এ বিষয়ে মামলার বাদী মোঃ বাবু মিয়া জানান,মঙ্গলবার উচ্ছেদ অভিযানের পর থেকে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে হামলা করবে বলে প্রকাশ্য হুমকি-ধমকি দিচ্ছে ফরহাদ উদ্দিন রুমি ও তার দলবল।
এবং আমার বাসার বাহিরের জানালার গ্লাস ইতিমধ্যেই তারা ভেঙ্গে ফেলেছে।
শুধু তাই নয় আমার বাসার আশপাশে তারা বর্তমানে প্রকাশ্যে যার কারনে সহযোগিতা মহরা প্রদর্শন করছে।
যার কারনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতের আদেশে আমি উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযান করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin