শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান

মোঃ জুয়েল মাষ্টার।
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮২ Time View

মো:জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বক্তব্যের একটি অংশ কেটে বা প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

‎এ অবস্থায় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে,কোনো কাটা-ছেঁড়া ভিডিও বা আংশিক বক্তব্যের ওপর ভিত্তি করে মতামত দেওয়ার আগে সম্পূর্ণ বক্তব্যটি শোনা উচিত। এতে বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্টভাবে বোঝা যাবে।

‎জানা যায়,যে বক্তব্যটি নিয়ে বর্তমানে আলোচনা চলছে,সেটি সাম্প্রতিক নয়; প্রায় দুই মাস আগে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠেছে, ওই বক্তব্যের পর থেকে সংসদ সদস্যের নির্দেশে কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেছে কি না? অভিযোগকারীদের মতে,এমন কোনো তথ্য বা প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।

সম্পূর্ণ বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, সংসদ সদস্য স্পষ্টভাবে বলেছেন যে অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই করতে দেওয়া হবে না। তিনি অবৈধ কর্মকাণ্ডের পক্ষে অবস্থান না নিয়ে আইনসম্মত ও সরকার নির্ধারিত প্রক্রিয়ায় প্রয়োজন হলে বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরেছেন।

‎বক্তব্যে তিনি দৌলতখান ও গঙ্গাপুর এলাকার দুটি সম্ভাব্য স্থানের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী,নদীর নাব্যতা রক্ষা,চর অপসারণ এবং নৌ-জান চলাচল স্বাভাবিক রাখতে সরকারি অনুমোদন ও উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দেশের বিভিন্ন নদীমাতৃক এলাকায়ও সরকারি নীতিমালা অনুসরণ করে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

সংশ্লিষ্টদের অভিযোগ, বক্তব্যের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে। অথচ সম্পূর্ণ বক্তব্য শুনলে স্পষ্টভাবে বোঝা যায়,সেখানে অবৈধ বালু উত্তোলনের অনুমতি বা সমর্থনের কোনো বক্তব্য নেই।

সচেতন মহলের মতে,মতভেদ গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয়। তবে কোনো বক্তব্যের আংশিক অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি না করে যাচাই করা তথ্যের ভিত্তিতে মতামত দেওয়াই দায়িত্বশীলতার পরিচয়। তাই গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য জানার জন্য সম্পূর্ণ বক্তব্য শোনার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin