মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

বোরহানউদ্দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ Time View

 

মোঃ জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোরহানউদ্দিনে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৫,এ উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, বোরহানউদ্দিনের উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।এই দিবসটি পালনের মূল লক্ষ্য ছিল শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা।
দিবসের শুরুতে, বোরহানউদ্দিন উপজেলার সাতজন শহিদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান এবং পুলিশ সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানউজ্জামান জানান,বোরহানউদ্দিনে উপজেলার মোট নয়জন শহিদের মধ্যে সাতজনকেই স্থানীয়ভাবে সমাহিত করা হয়। বাকি দুইজন শহিদ দীপ্ত দে-কে মাদারীপুর এবং শহিদ মো জামাল হোসেন-কে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এদিকে,শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। একজন অফিস সহকারী এবং একজন অফিস সহায়কের তত্ত্বাবধানে তাদের জেলার মূল কর্মসূচিতে পাঠানো হয়। এছাড়া, দিবসটির গুরুত্ব বিবেচনা করে উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin