বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫৩ Time View

মো:জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় আজ এক উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নূরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী এবং একটি পরিবারকে স্বাবলম্বী করতে নারীর ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে আরও বেশি ক্ষমতাবান হবে এবং পরিবারের সদস্যদের কাছ থেকেও অধিক সম্মান পাবে।”

তিনি আরো বলেন, “এই কার্ডটির কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে এবং কার্ডধারীরা তাদের ভাতার টাকা বিকাশের মাধ্যমে সরাসরি হাতে পাবেন।” তবে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারকদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, “পিন কোড বা ব্যক্তিগত তথ্য যেন কাউকে জানানো না হয় এবং কোনো সমস্যায় পড়লে যেন পুলিশ বা প্রশাসনের সহায়তা নেওয়া হয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin