বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলায়,মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ-১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৩ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।

ভোলা জেলার মনপুরা উপজেলায় মেঘনায় মাছ শিকার করতে গিয়ে জালের রসি (বট) পেঁচিয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। নিখোঁজের ১৭ ঘন্টা অতিবাহিত হলেও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ জেলের।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সন্ধ্যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।
তবে বুধবার বরিশাল থেকে ডুবুরীদল এসে ফের মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।
নিখোঁজ জেলে হলেন, মোঃ মোস্তফা (৪৫)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোজাম্মল হকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে যান মোঃ মোস্তফা মাঝি। এই সময় বেহুন্দি জাল ফেলার সময় জালের রসি (বট) পেঁচিয়ে নদীতে পড়ে যান। তখন থেকে ১৭ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। বুধবার ডুবুরী দলের সহযোগিতায় ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin