বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ স্বেচ্ছায় রক্তদান করায় ভোলা জেলা পুলিশের সদস্য মোঃ জুবায়েরকে পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান। ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত! ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩

ভোলার আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ

মো:- জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধ।
ভোলা সদর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় কেন্দ্রে আসা সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রম ও সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অসন্তোষ রয়েছে। সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের চিকিৎসা ও পরিবার পরিকল্পনাসেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এর কার্যক্রম নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে।
এলাকাবাসীর দাবি, স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
জনস্বার্থে স্বাস্থ্যকেন্দ্রটির সেবার মান, জনবল উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
জনস্বার্থে সংবাদ প্রকাশ: দৈনিক বাংলার তথ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin