শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলার চরফ্যাশন থানা কর্তৃক পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭২ Time View

 

মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে চরফ্যাশন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৫) ১২ঃ৩০ ঘটিকায় চরফ্যাশন থানার আয়োজনে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান হাওলাদার।

ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও মাদক নির্মূলে জনসাধারণকে পরামর্শ এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি বলেন, ” আপনারা শুধু মাদকের সাথে জড়িতদের তথ্য দিবেন। যত বড় শক্তিই হোক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই ” পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে আরও বলেন যে, “জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।” এছাড়াও তিনি নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদি হাসান, সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানা, স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, চরফ্যাশন থানার অফিসার ও ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin