শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত! ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার

দুদকের মামলায় খালাস পেয়েছেন, ভোলা-২ এর সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।

রাজউকে জাল হলফনামা দিয়ে প্লট নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সাবেক সংসদ সদস্য মো.হাফিজ ইব্রাহীম।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস প্রদান করেন,ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় তিনি স-শরীরে আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৩ মার্চ রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছিল যে, আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালীন সময়ে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট নেন। পরবর্তী সময়ে রাজউক তার নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তার নিজ নামে গুলশানে চার ও তিন কাঠা জমি ক্রয় করে,সাত কাঠা জমির মালিক হন। ওই জমি থাকার পরও তিনি মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট গ্রহণ করেন বলে মামলায় উল্ল্যেখ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin