সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

দৈনিক ভোলা টাইমস্ এর যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন

মোঃ জুয়েল মাস্টার
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০৮ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভীর হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা সভাপতি ওবায়েদ বিন মেস্তফা, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাচনাইন পারভেজ, সিনিয়র সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আহাদ চৌধুরী তুহিন, মোকাম্মেল হক মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রুপালী বাংলাদেশ এর ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল চৌধুরী,আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ শরীফ, ভোলা নিউজ ডট কম এর সম্পাদক ও দৈনিক ভোলা টাইমস্ এর অনলাইন সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, ভোলা টাইমস্ এর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা রিমি সরদার, সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। আগত অতিথিগণকে বরন করে নেন ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল গোলদার। শুভেচ্ছা বক্তব্যে ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল গোলদার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন। ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব আগত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মশিউর রহমান পিংকুর উপস্থাপনায় আগত অতিথিদের মধ্যে বেশ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা এ জেলায় যেমন প্রাকৃতিক সম্পদ রয়েছে তেমনি এই জেলায় রয়েছ পর্যটনের বিপুল সম্ভাবনা। এসব সম্পদকে কাজে লাগিয়ে ভোলাকে দেশসহ বিশ্ব দরবারে তুলে ধরতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সৈরাচার সরকারকে বিতারিত করার জন্য গণমাধ্যমের ভুমিকা সম্পর্কেও আলেচনা করা হয়। সাংবাদিক সুরক্ষার বিষয়টিও উঠে আসে আলোচনায়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের কাছাকাছি পৌঁছানোর তাগিদ দেয়া হয়। ভোলা শহর রক্ষা বাঁধ, ভোলা খাল দখল ও দূষণ রোধ, ভোলা শহরে যানজট মুক্ত করা, জলদস্যু দমনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রাখার জন্য আহ্বান জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোলা টাইমস্ এর সম্পাদক সাকেরা শারমিন, উপদেষ্টা মোঃ সামসুদ্দিন, আইন উপদেষ্টা এ্যাডভোকেট ফয়সাল, যুগ্ম সম্পাদক তুহিন খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক এসিডি অর্জুন, নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজ, সিনিয়র রিপোর্টার রাজু, তারেক, স্টাফ রিপোর্টার নিরব হোসেন, আবুল কালাম আজাদ, বাবুল রানা, হালিম খানসহ ভোলা টাইমস্ পরিবারের সদস্যরা। দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব এর সার্বিক সঞ্চালনায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin