শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

নলছিটিতে সাংবাদিক হত্যা চেষ্টা,দুই আসামি কারাগারে

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭০ Time View

নলছিটিতে সাংবাদিক হত্যা চেষ্টা,দুই আসামি কারাগার

মোঃ জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিবেদক।

ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামে সাংবাদিক খান মাইনউদ্দিনকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই এজাহারনামীয় আসামিকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো.মিরাজুল ইসলাম আসামিদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—উত্তর জুরকাঠি গ্রামের মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার এবং হাবিব সিকদারের ছেলে নিশাদ সিকদার।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার দুপুরে ওই দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সাংবাদিকতা পেশাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের জেরে গত ২৪ জুন রাত ৯টার দিকে নিজ বাড়িতে সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর পার্শ্ববর্তী খালে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার তিন দিন পর,২৭ জুন সাংবাদিক মাইনউদ্দিনের স্ত্রী তানজিলা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এবং আঞ্চলিক দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin