
মো:-জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি :
শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাজারে বিক্ষোভ এবং দলীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীরের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়,গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপি স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করে।
আলমগীরের সমর্থকদের দাবি,মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ ওই ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জানতে,পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে গোলাম কবির স্বপন বলেন,আমার সমর্থকদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার জানান,দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ এড়াতে দৌলতখান বাজার ও দলীয় কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।