শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

শীগ্রই শুরু হবে ভোলা-বরিশাল সেতুর কাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৪৮ Time View

মোঃজুয়েল মাষ্টার,ব্রুরো চীফ এন্ড ক্রাইম রিপোর্টার।

ভোলার ২০ লাখ মানুষের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।
শুক্রবার (১ নভেম্বর) ভোলায় ইলিশা-২ গ্যাসকূপ ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে রাত ৮টায় ভোলা সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ভোলায় জ্বালানি উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে জাতীয় কমিটির সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ খুবই ব্যয়বহুল। তবে আমরা এই সেতু নির্মাণে আগ্রহী। এটি নির্মিত হলে ভোলা থেকে ঢাকায় গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যাওয়া যাবে এবং ভোলার সঙ্গে দেশব্যাপী যোগাযোগ স্থাপিত হবে। বর্তমানে একটি জাপানি কোম্পানির সঙ্গে এই সেতু নির্মাণে পরামর্শের কাজ চলছে। আমরা আশা করছি খুব শিগগিরই ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু হবে।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, অতিরিক্ত সচিব, বাপেক্সের পরিচালক, উপদেষ্টার একান্ত সচিব, ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin