
মো:জুয়েল মাষ্টার, ভোলা।
আজ ২৫শে মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ; ১৯৭১ সালের সেই বিভীষিকাময় কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত সকল বীর শহিদের স্মরণে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব ডা.শামীম রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে দাঁড়িয়ে ০১ মিনিট নীরবতা পালন করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
সভায় বক্তারা ২৫শে মার্চের গণহত্যার নির্মম ইতিহাস এবং বাঙালির দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। জেলা প্রশাসনের এই আয়োজনে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।