
মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলায় মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার আনুমানিক দুপুর দুইটাই ১৯ কেজি গাঁজা সহ মিতু নামে এক মহিলা মাদক কারবারি কে আটক করে পুলিশ টিম
আটককৃত মিতু আক্তার ভোলা চরনাবাদ ইউনিয়ন ৫নং ওয়ার্ডে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ১৯ কেজি গাঁজা নিয়ে আসেন।মিতু আক্তার মোস্তফা হাওলাদারের মেয়ে বলে জানা যায়।
ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে, ইলিশা ঘাটে অভিযান চালিয়ে, ১৯কেজি গাঁজা সহ লঞ্চ পল্টন থেকে মিতু আক্তারকে আটক করি।
মিতু আক্তার এর বিরুদ্ধে ভোলার সদর মডেল থানায় মাদক মামলা আইন প্রক্রিয়াধীন চলমান ।