সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁজা ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মোঃ জুয়েল মাস্টার
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪১৩ Time View

মোঃজুয়েল মাস্টার, ব্যুরো চিফ এন্ড ক্রাইম রিপোর্টার:

ভোলার চরফ্যাশনে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাট লিটন মাঝি (৩৭) ও তার সহযোগী ইয়াবা ব্যবসায়ি ছিদ্দিক মোল্লা (২৫) কে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১৬ নভেম্বর শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লিটন মাঝি ওই গ্রামের বাসিন্দা ও হাজী মোহাম্মদ আলীর ছেলে। এবং সিদ্দিক মোল্লা একই গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে।

জানা যায়, এর আগে ১৫ নভেম্বর শুক্রবার রাত একটায় গোপন সংবাদের বিত্তিতে নৌবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে লেঃ কমান্ডার এম ওমর ফারুকের নেতৃত্বে শশীভূষণ থানার আওতাধীন এওয়াজপুর গ্রামের ৪নম্বর ওয়ার্ড মাদক সম্রাট লিটনের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা টেবলেট, ১ কেজি গাঁজাসহ অবৈধ কাজে ব্যবহারিত দুইটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী লালমোহন ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক।

তিনি বলেন,শুক্রবার রাত ১১টার দিকে তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করেন। এসময় তাদের তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন যায়গা থেকে ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবাসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা আছে। তাদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। শনিবার তাদেরকে থানায় হস্তান্তর করলে আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin