সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭২ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহায়তায় ও দৌলতখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন পালিত হয় । মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বশির আহামেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অশিত রঞ্জন দাসের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করে (দুপক সদস্য) এম এ আশরাফ। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপি সভাপতি আনোয়ার হোসেন কাকন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সহ অন্যান্য।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে। আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে। নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া আলোচনা সভায় মুক্তিযোদ্বা কমান্ডার ওয়াজেদ কবির, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে। ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি উপলক্ষ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin