
মোঃ জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক কাল বেলা লাকসাম প্রতিনিধি ও জাগো নিউজের সম্পাদক আবুল কালামকে ফেসবুক লাইভে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার ঘটনায় দৈনিক বাংলার তথ্য পরিবার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
হুমকির পর সাংবাদিক আবুল কালাম নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এটি শুধু একজন সংবাদ কর্মীর ওপর আক্রমণ নয়—এটি সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপরে সরাসরি আঘাত।
আমরা দেখছি, বর্তমানে দেশের নানা প্রান্তে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা, মিথ্যা মামলা ও অপপ্রচার ভয়াবহভাবে বেড়ে চলেছে। কোথাও মাঠে কাজ করতে গেলে বাধা, কোথাও আবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি হুমকি! এই ধারাবাহিক সন্ত্রাস ও নির্যাতন সাংবাদিক সমাজকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।
দৈনিক বাংলা তথ্য এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
পাশাপাশি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন-এর সাথে একাত্মতা ঘোষণা করছি।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই — যারা সাংবাদিকদের হুমকি দেয়,তারা দেশবিরোধী শক্তি।
আমাদের দাবি:
১. সাংবাদিক আবুল কালামকে হুমকি দাদাকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।
২. সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।
৩. সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হোক।
আমরা সতর্ক করছি — একজন সাংবাদিকের কণ্ঠ রোধ মানেই জনগণের কণ্ঠ রোধ। গণতন্ত্রে এমন সন্ত্রাস মেনে নেওয়া যায় না।
–