সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

বোরহানউদ্দিনে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত আসামি সামছু ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

 

মোহাম্মদ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিনে র‍্যাব-৮ এর একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে বোরহানউদ্দিন থানা এলাকার হত্যা, চাঁদাবাজী, ডাকাতি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বোরহানউদ্দিনের কুখ্যাত ডাকাত সামছুউদ্দিনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত শামছু (৫২) উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের পুত্র ।

বৃহস্পতিবার (০৫ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

এসময় তিনি বলেন, এই কুখ্যাত ডাকাতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে তার মধ্যে তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান গনমাধ্যমকে জানান, বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের কুখ্যাত ডাকাত সামছুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই। ও মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে ডাকাতি করা, চাঁদার টাকা আদায় করার অপরাধে আরো একটি মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় তার নামে ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারনে আরো ৪টি মামলা রয়েছে।

অভিযান শেষে তাকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin