শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলা,চরফ্যাশনে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় চরফ্যাশনে অসহায় দুই শতাধিক কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

এসময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন (মিথি), বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সাধাণ সম্পাদক খায়রুল ইসলাম (সোহেল) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো.শাহাদাৎ হোসেন (ছায়েদ)এবং উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন প্রমুখ।
এছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারন সাধারন সম্পাদক মো. সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক হাওলাদার শাহাবুদ্দিন সহ উপকারভোগী অসহায় মহিলা পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসীদের রেমটেন্সের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সে কারণে প্রবাসীদেরকে ভোটার ও ভোট প্রদান করার সুযোগ দেয়া এবং প্রবাসীদের লঞ্চ ঘাট সহ বিভিন্ন স্থানে হয়রানি বন্ধে দাবী জানানো হয়।

উল্লেখ্য, ভোলা জেলা প্রবাসী কল্যান সংগঠনটি ২০১৯ সাল থেকে চরফ্যাশনের অসহায় ও দুস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে। আগামী দিনগুলোতেও অসহায় মানুষদের মাঝে তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin