শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলায় জ্বীনের বাদশাহ সেজে প্রতারণা” হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৪ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধিঃ

দাদা বাবার দরবার , পাগলা বাবার দরবার, জ্বিন সাধক বাবা, মুরিদ বাবা, ইন্দ্রজাল বাবা, কালি সাধক বাবা, মোহাদেব সাধক বাবা, কামরুপ কামাক্ষা থেকে প্রশিক্ষন প্রাপ্ত তান্ত্রিক বাবা, পির বাবা, লজ্জাতুন নেসা তান্ত্রীক বাবা, কুফরি বাবা, জ্বীনের বাদশা বাবাসহ বিভিন্ন দরবার বাবা নামে ফেইসবুক আইডিসহ বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দেয় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট, কালির হাট, দালাল বাজার, ফকিরহাটসহ বিভিন্ন এলাকার প্রায় ৫ শত জ্বীন প্রতারক চক্র । জ্বীন প্রতারক চক্রটি বিজ্ঞাপনে মোবাইল নাম্বার যুক্ত করে সকল রোগ থেকে মুক্তি, স্বামী- স্ত্রীর মিল, বিদেশ প্রবাসিদেরকে লটারি পাইয়ে দেওয়া, প্রেমিক প্রেমিকাদের মিল করে দেওয়া, মেয়ে বাহির করা, অবাদ্যকে বাধ্যগত করাসহ বিভিন্ন সমস্যার সমাধান করা হয় বলে যোগাযোগ করার জন্য বিজ্ঞাপনে মোবাই নাম্বার দেয় প্রতারক চক্রটি। ওই মোবাইল নাম্বারে ফোন করলেই প্রতারণার শিকার হয় হাজারো মানুষ। বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আনেন প্রতারক চক্র প্রতারকরা। টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে অনেক অসহায় পরিবার। জ্বিন প্রতারক চক্রগুলোর সদস্যরা গত ২ বছর আগেও রিক্সা চালকসহ দিন মজুর ও বিভিন্ন পেশায় কাজ করতেন। বর্তমানে জ্বীন প্রতারক চক্রটি প্রতারণা করে কোটি-কোটি টাকার মালিক হয়ে রাতা-রাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। অন্যদিকে বিজ্ঞাপনে থাকা ওই নাম্বার থেকে বিভিন্ন মানুষকে মোবাইল করে জ্বীনের বাদশা সেজে ভয়-ভীতি প্রদশন করে হুমকি দিয়ে বিকাশের মাধ্যেমে টাকা পয়সা আনেন ওই প্রতারক চক্রগুলো।এতে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। কাচিয়া ইউনিয়নে ইয়াবাসহ জ্বিন প্রতারকের পেশায় জুকছে যুব সমাজ। এ যেনো এক জ্বিন প্রতারণার এলাকা নামে পরিচিত। স্কুল পড়ুয়া ছেলেরাও পড়া-লেখা বাদ দিয়ে প্রতারণার পেশায় লিপ্ত হচ্ছে। সেই সাথে ইয়াবা সেবন করে কন্ঠ চেঞ্জ করে প্রতারণা করার জন্য বিভিন্ন মোবাইল নাম্বারে ফোন করেন প্রতারক চক্রটি। স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নের মধ্যে ইয়াবাসহ জ্বীন প্রতারকদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে,হুমকির মুখে থাকবে যুব সমাজ।
তবে সচেতন মহল জানান, তাদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছে হাজার- হাজার পরিবার। এখনি প্রতারক চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ প্রতারণায় লিপ্ত হয়ে ধ্বংস হবে যুবসমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin