সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

ভোলায় ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার…

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৯২ Time View

 

মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ০৮:৪৫ মিনিটের দিকে সদর উপজেলার পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদে নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টারের ছেলে
ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন।ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ পরে রয়েছে। আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে আমার কাছে থেকে কাইরা নিয়েছে। আমার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে,আমি এর বিচার চাই।
নিহতের মা রাবেয়া বসরী বলেন, আরিফ রাত ১টার দিকে বলেছে মা আমার শরীর ভালো না,পানি দেন।আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়ে ছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে।’
ওসি শংকর তালুকদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনার সদর হাসপাতাল ভোলায় পাঠানো হয়।
নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin