শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলা জেলার কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ Time View

মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।

অদ্য ১৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলার সকল সার্কেলগণ, থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন ও বক্তব্যে পুলিশের করনীয়-বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।

এরপর দুপুর ১২.৩০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় মার্চ/২০২৫ মাসে রুজুকৃত মামলা সমূহের বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin