
মো:জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ সংলগ্ন আব্দুল বারেক হাকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুট এবং আব্দুল বারেক হাকিম (৫৫)এর বাগানের বসত ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নাসির গং এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগকারী আব্দুল বারেক হাকিম জানান,০৬/০৮/২০২৬ইং তারিখ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পরে,মোহাম্মদ নাসির বাগা পিতা:- অজ্ঞাত,মো: রুহুল আমিন(),পিতা:(অজ্ঞাত) মো: বাবুল (৫০) পিতা: খোরশেদ,মো: ফারুক(৫০) জাহাঙ্গীর হাওলাদার, মোঃ জসিম গাজী,কামাল সাঝি,মফিজ, আরো অনেকে আমার কাছ থেকে ১৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে,নাছির গং এবং তাদের সন্ত্রাসী বাহিনীদের ধারা আমার এবং আমার স্ত্রী বিবি হাজেরা ও আমার ছেলের উপর হামলা চালান এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন ।
হামলাকারীরা হলেন, নাসির বাগা(৫০),(মো:জাহাঙ্গীর হাং,মো: জসিম গাজী,মো:কামাল গাজী,মো:রুহুল আমিন,মো:বাবুল,মো:মফিজ, মোসাম্মদ মিঞ্জু, মোছাম্ম মিনারা অজ্ঞাতনামা আরো অনেকে
পরবর্তীতে আবারো,গত ১৪/০৪/২০২৬ইং তারিখে রাথ অনুমানিক ০৮. ৪৫ মিনিটে উপরে উল্লেখিত সকল সন্ত্রাসী বাহিনীরা পিস্তল,দা,রামদা, চাপাতি,লোহার রড,লাটি-সোটাসহ,দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া পথ রোধ করিয়া আমার বাড়ি-ঘর ভাঙচুর, ঘরের তালা ভেঙে ঘর লুট,করিয়া প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আমি ও আমার পরিবারের লোকজন সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্ম-কাণ্ড চালাতে বাধা প্রদান করলে,সন্ত্রাসীরা আমাকে খুন করার জন্য ধাওয়া করেন।এমন অবস্থায় আমাদের ডাক-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলেন সন্ত্রাসী বাহিনীগণ তাদের সম্মুখে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মারপিট করিয়া আমার স্ত্রীর মাথায় জখম করে, মুখের দুটি দাঁত ফেলে দেয় এবং এই বলে হুমকি প্রদান করেন যে,এই বিষয়ে আইনের আশ্রয় নিলে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।এছাড়াও উপরে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে এলাকায় বসবাস করতে দিবে না বলে হুমকি প্রদান করেন এবং আমাদের বসত ঘরের গেটে তালা মারিয়া চলিয়া যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের কবর থেকে বাঁচার জন্য বোরহান উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করি।বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে আমার নিজ বসত বাড়িতে থাকতে পারতেছি না।যার ফলে নিজের বসতবাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় মানেবতর জীবন-যাপন করছি।
উপরিউক্ত অভিযোগের বিষয়ে,অভিযুক্ত মোহাম্মদ নাছির গংদের কাছে জানতে চাইলে,তারা বলেন,চাঁদা দাবি ও জমি দখল এবং ঘর লুট-পাটের ঘটনার অভিযোগ অস্বীকার করেন। তাছাড়া নাছির গং এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অভিযোগকারী আব্দুল বারেক হাকিম এবং তার পরিবারের সদস্যদেরকে,হুমকি-দামকী ও অশ্লীল আচরণ এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে বলে অস্বীকার করেন।
উপরিক্ত অভিযোগের বিষয়ে,বোরহানউদ্দিন থানার এস আই আবু জাফর খান এর কাছ থেকে তাদের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে,তিনি বলেন,এ ঘটনায় থানায় একটি মারা-মারি,চাঁদাবাজি ও ভূমি দখলের চেষ্টা এবং লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়েছে এবং বোরহানউদ্দিনে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম (স্যার) তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন।