সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৭৫০ পিস ইয়াবা! ভোলা বোরহানউদ্দিন উপজেলদীন ০৯ নং বড় মানিকা,ওয়ার্ড নং ৭ পীরগঞ্জ  সংলগ্ন আব্দুল বারেক হিকিম চাঁদা দিতে অস্বীকার করায়,বসত ঘর ভাঙচুর ও লুটপাট এবং জখমের অভিযোগ উঠেছে নাসির গংদের বিরুদ্ধে। ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর জখম! দৌলতখান থানা এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার; ০১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ২৫ শে মার্চ “গণহত্যা দিবস ২০২৬” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত…. ভোলায় ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ভোলা জেলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চরফ্যাশনের ইউএনও’র বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

মনপুরায় বেড়ীবাঁধের কাজে দ্বন্দ্বের জেরে খুনের ঘটনায় এজাহার নামীয় ৩ আসামি গ্রেফতার

মোঃ জুয়েল মাষ্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ Time View

মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজে দ্বন্দ্বের জের ধরে ০৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ কে খুনের ঘটনায় মনপুরা থানার মামলা নং-০৯ তারিখ-২০/৩/২০২৫, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পর থেকেই মনপুরা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিক-নির্দেশনায় মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান কবীর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার গুলশান থানা এলাকা থেকে ০৮/০৪/২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় সময় মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ গিয়াস উদ্দিন মিঝি (৪০), ৩নং আসামী মোঃ হালিম মিঝি(৩০) এবং ৪নং আসামী মোঃ করিম মিঝি (৩২), সর্ব পিতা-মৃত লোকমান মিঝি, সাং-দক্ষিণ সাকুচিয়া ০৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ১৯/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় মনপুরা থানাধীন ০৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ নুর উদ্দিন মার্কেটের পূর্ব পাশে বেড়ী বাঁধের উপর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজে দ্বন্দ্বের জের ধরে মোঃ রাশেদকে আসামীগন এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে। মারামারি শেষে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে ভিকটিম মোঃ রাশেদ পথিমধ্যে মারা যায়। মামলার ঘটনার সাথে সাথেই মনপুরা থানা পুলিশ আসামী ১। মোঃ রহিম মিঝি (৩৫), পিতা- মুত লোকমান মিঝি, ২। মোঃ জসিম উদ্দিন মিঝি (৩৬) পিতা- মৃত আঞ্চল হক মিঝি, ৩। আল মামুন (৩৫), (পল্লী চিকিৎসক), পিতা-আবু আক্তার মৌলভী, ৪। আল আমিন চৌকিদার (৩৮), পিতা- মোস্তফা চৌকিদার, সর্ব সাং- দক্ষিণ সাকুচিয়া ০৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin