শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎ ‎ভোলা জেলার বোরহানউদ্দিন  থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক

ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩

মোঃ জুয়েল মাষ্টার।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View

 মো: জুয়েল মাস্টার,ভোলা প্রতিনিধি।

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক নির্মম ও লোমহর্ষক অপরাধের ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে দুপুরে টিফিন খেতে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) জোরপূর্বক অপহরণ, ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।

‎এই চাঞ্চল্যকর ও পাশবিক অমানবিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। এই ঘটনার পর থেকে পুরো বোরহানউদ্দিন এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন।

‎স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে,বোরহানউদ্দিন উপজেলার একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী প্রতিদিনের মতোই বিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছিল। দুপুরের দিকে স্কুলের বিরতি (টিফিন টাইম) হলে সে দুপুরের খাবার খাওয়ার জন্য পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পথিমধ্যে ওঁত পেতে থাকা স্থানীয় কয়েকজন বখাটে ও দুষ্কৃতকারীরা তার গতি রোধ করে।কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতকারীরা শিশুটির মুখ চেপে ধরে, যাতে সে চিৎকার করে আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে না পারে। এরপর তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পাশের একটি নির্জন কলা বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে অবুঝ শিশুটির ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালানো হয়।এখানেই শেষ নয়, অপরাধীরা তাদের এই জঘন্যতম অপরাধের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে ধর্ষকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে শিশুটি কোনোমতে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে এই পৈশাচিক ঘটনার বিবরণ দেয়। ঘটনা শোনার পর পরই পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

‎অভিযোগ পাওয়ার সাথে সাথেই বোরহানউদ্দিন থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে মাঠে নামে। পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎তবে তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়ার কারণে গ্রেফতারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রকাশ করা হয়নি।

‎এই অমানবিক ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো উপজেলায় হতাশা ও তীব্র নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের আলোতে, স্কুল ছুটির পর একটা শিশু যদি নিরাপদ না থাকে, তবে আমাদের সন্তানরা কোথায় যাবে?” সচেতন মহল ও সাধারণ মানুষ অবিলম্বে এই মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানির মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

‎পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই জঘন্য অপরাধের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

<span;>‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin