শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত! ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা০২ আসনের সাধারণ জনগন ভোলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ভোলার শ্রদ্ধাঞ্জল। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ! এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ  প্রকাশ। গ্রেফতার ৩ বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ,পূর্ণ বক্তব্য শোনার আহ্বান দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম গ্রেফতার

ভোলায় জাল নোট মামলায়,নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড! ‎

মোঃ জুয়েল মাষ্টার।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View

মো: জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
‎
১৮টি জাল নোট উদ্ধার!৫ হাজার টাকা জরিমানাও, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড
‎ভোলায় জাল নোট রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
‎মঙ্গলবার (২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ এস এম তারিক শামস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলা,কাচিয়া ইউনিয়ন,ওয়ার্ড নং ১ এর মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
‎আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ।এ সময় তাঁর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একই সিরিজের ১১টি এবং অন্য একটি সিরিজের সাতটি জাল নোট ছিল।
‎এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়,আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) ধারায় সাহিদা বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin